শীতলক্ষ্যা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পানিতে ভাসতে ভাসতে লাশটি রূপগঞ্জের শিমুলিয়ায় আসে। লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার |প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাটের পাশে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ ওই লাশ উদ্ধার করে।

ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, চার-পাঁচ দিন আগে অন্য স্থানে দুর্বৃত্তরা এই যুবককে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। পানিতে ভাসতে ভাসতে লাশটি রূপগঞ্জের শিমুলিয়ায় আসে। লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তবে, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

তিনি আরো জানান, লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ডাকা হয়েছে। লাশটি অর্ধগলিত বলে ময়নাতদন্তের আগে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।