ঝালকাঠিতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রশাসক ও বিসিক ঝালকাঠির সহযোগীতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
প্রশিক্ষণ কর্মশালা
প্রশিক্ষণ কর্মশালা |নয়া দিগন্ত

ঝালকাঠিতে যথা নিয়মে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত ও যথাযথ নিয়মে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে দিনব্যপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় জেলা প্রশাসক ও বিসিক ঝালকাঠির সহযোগীতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: কাওছার হোসেন ও শাকিলা রহমান (শিক্ষা ও আইসিটি), ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো: আক্কাস সিকদার।

উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা সেহনাজের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন,

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: নীরোদ বরণ জয়ধর, সহকারি কমিশনার (ভুমি) এস এম মেহেদী হাসান, বিসিক ম্যানেজার মো: আল আমিন, সহকারী কমিশনার প্রতিক কুমার কুন্ড।

প্রশিক্ষন কর্মশালা পরিচালনা করেন সহকারী কমিশনার মো. খালিদ সাইফুল্লাহ। কর্মশালায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, কসাই ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষন কর্মশালায় কোরবানির পশুর চামড়া দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সঠিক নিয়মে সংরক্ষণ না করায় প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়। তাই মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের মাধ্যমে চামড়ার অপচয় রোধ করা সম্ভব। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে-কলমে পশু জবাইয়ের স্বাস্থ্যবিধি ও চামড়া সংরক্ষণের কৌশল তুলে ধরা হয়।

এছাড়া কোরবানির সময় পরিচ্ছন্নতা বজায় রাখা, নির্ধারিত স্থানে পশু জবাই, পরিবেশ দূষণ রোধ এবং চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রাখতে সঠিকভাবে লবণ প্রয়োগ ও সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।