নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ২

র‍্যাব জানায়, রোববার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন তোলারাম কলেজ রোড টিএনটি কলোনি রুপার বাড়ির মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দু’জনকে আটক করা হয়।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ২ ডাকাতসহ র‌্যাব সদস্যরা
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ২ ডাকাতসহ র‌্যাব সদস্যরা |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

রোববার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মো: আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন গলাকাটা পুকুরপাড় এলাকার মরহুম মমিন মিয়ার ছেলে মো: রাব্বি (২২) এবং গলাচিপা আমজাদ মিয়ার গলি এলাকার মনির হোসেনের ছেলে মো: সাব্বির হোসেন (২৪)।

র‍্যাব জানায়, রোববার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন তোলারাম কলেজ রোড টিএনটি কলোনি রুপার বাড়ির মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র রামদা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা সক্রিয় ডাকাত, ছিনতাইকারী ও মাদককারবারি। তারা ও তাদের সহযোগীরা ফতুল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, চুরি, ছিনতাই ও মাদককারবারের সাথে জড়িত।

র‍্যাব-১১ জানায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় পাঠানো হয়েছে।