বাঁশখালীতে মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকাসক্ত এক যুবককে চার মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Location :

Chattogram
দণ্ডপ্রাপ্ত জমীর উদ্দীন
দণ্ডপ্রাপ্ত জমীর উদ্দীন |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালীতে মাদকাসক্ত এক যুবককে চার মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়ায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।

দণ্ডপ্রাপ্ত জমীর উদ্দীন মাইজপাড়ার নুরুল আলমের ছেলে।

জানা গেছে, জমীর উদ্দীন মাদকাসক্ত হয়ে এবং মাদকের টাকার জন্য পরিবারে প্রায়ই অশান্তি সৃষ্টি করতেন। এমনকি মা-বাবার ওপর অত্যাচারও করতেন। মোবাইল কোর্টের সময় ছেলের অত্যাচারের বর্ণনা দেন তার বাবা।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন জানান, মাদক সেবন করে পরিবারে অশান্তি সৃষ্টি করার সময় জমীর উদ্দীন নামে এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।