শ্রীবরদীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচা করে আসছেন। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর)

Location :

Sreebardi
মাদকসহ আটক হাফিজুর রহমান
মাদকসহ আটক হাফিজুর রহমান |নয়া দিগন্ত

শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ হাফিজুর রহমান (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে তার নামে মাদক মামলা দিয়ে শেরপুর আদালতে পাঠানো হয়।

আটক হাফিজুর শ্রীবরদী পৌরসভার খামারিয়া পাড়ার মো: এনামুল হক ওরফে মিন্টুর ছেলে।

শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচা করে আসছেন। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কেকের চর ইউনিয়নের লংগরপাড়া গ্রামের ফারুক মেম্বারের বাড়ির পশ্চিম পাশে ব্রিজের ওপর থেকে ১০ পিস ইয়াবাসহ হাফিজুরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানে খামারিয়া পাড়ার মাদক কারবারি হাফিজুরকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আজ (বুধবার) দুপুরে মাদক মামলায় তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।