নগরকান্দায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রেজাউল মাতুব্বর ২০১৯ সালে দায়ের করা একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
গ্রেফতার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রেজাউল মাতুব্বর
গ্রেফতার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রেজাউল মাতুব্বর |নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রেজাউল মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরকান্দা থানাধীন বাবুর কাইচাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি রেজাউল মাতুব্বর নগরকান্দা থানার বাবুর কাইচাইল এলাকার মরহুম সাহেদ আলী মাতুব্বরের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, রেজাউল মাতুব্বর ২০১৯ সালে দায়ের করা একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসানের নেতৃত্বে এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসূল সামদানী আজাদের সার্বিক তত্ত্বাবধানে এসআই তারক বিশ্বাস, এএসআই মো: জাহাঙ্গীর আলম ও এএসআই মো: শরিফুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

নগরকান্দা থানা সূত্র জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।