আলমডাঙ্গায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাকিল মো: ছফিউল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত ২১৫ লিটার ডিজেল জব্দ করেছে।

Location :

Chuadanga
আলমডাঙ্গায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ডিজেল জব্দ, জরিমানা
আলমডাঙ্গায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ডিজেল জব্দ, জরিমানা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাকিল মো: ছফিউল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত ২১৫ লিটার ডিজেল জব্দ করেছে।

সোমবার (১৩ এপ্রিল) গাংনী ইউনিয়নের শালিকা এলাকায় এই অভিযান পরিচালনা করে এই তেল জব্দ করা হয়।

অবৈধভাবে মজুদ করা ডিজেল পরিবহনের সময় তা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়। এতে মোট ২১ হাজার ৭৮০ টাকা আদায় হয়, যা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জ্বালানি তেল অবৈধ মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।