জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র আবু জুবায়ের ঢাকার গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার লাশ দিনাজপুরে এসে পৌঁছালে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে পারিবারিক গোরস্থানের জানাযা শেষে দাফন করা হয়েছে।
জানাযায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও সাবেক দিনাজপুর জেলা আমির আনোয়ারুল ইসলাম।
আবু জুবায়েরের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের ভুল্লিরহাটে। সে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র আবু জুবায়ের জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানে ব্যাপক পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২তম শহীদ সালাউদ্দিনের ছোট ভাই।
গত ১৫ জুন দিবাগত রাত ১টায় ঢাকার গাবতলীতে রিকশা যোগে বাড়ি ফেরার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। সাথে সাথে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। কিন্তু ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ দিনাজপুরে এসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভুল্লীরহাট বাজার থেকে এক কিলোমিটার উত্তরে শহীদ সালাউদ্দিনের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
আবু জুবায়ের মৃত্যুতে দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



