কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রথম দিনের বাংলা (আবশ্যিক) ১ম পত্রের পরীক্ষায় ১৪২৫ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ নেয়নি।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবীর উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কুমিল্লা বোর্ডের অধীন ছ্য় জেলায় প্রথম দিনের বাংলা ১ম পত্রের মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ১৭ হাজার ৪৮১জন। পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ১৬ হাজার ৫৬ জন। ১৪২৫ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল। অনুপস্থিতির শতকরা হার ১.২১ ভাগ।
কুমিল্লা শিক্ষাবোর্ডর কুমিল্লা জেলায় ৫৫৫ ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৭৭, চাঁদপুর জেলায় ২০৭, ফেনী জেলায় ৯৮, নোয়াখালী জেলায় ২৭৭ ও লক্ষ্মীপুর জেলায় ১১১ জন পরীক্ষার্থীসহ সর্বমোট ১৪২৫ জন প্রথমদিনের পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
উল্লেখ্য, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলায় ২৭৭টি পরীক্ষা কেন্দ্রে ১৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ও অনিয়মিত এক লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ফরম পূরণ করে।



