গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গাজীপুরের ম্যাপ
গাজীপুরের ম্যাপ |ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে শনিবার সকালে তার স্ত্রী-সন্তানসহ পাঁচজনের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনির হোসেন বিদেশে থাকেন। বাড়িতে তার স্ত্রী ও সন্তানরা বসবাস করতেন। শনিবার সকালে প্রতিবেশীরা বাড়ির ভেতরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে কাপাসিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতদের মধ্যে মনির হোসেনের স্ত্রী ও সন্তান রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে অপর নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

গাজীপুরের পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন বলেন, ‘একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’