লালমনিরহাটে ট্রাক উল্টে বৃদ্ধ নিহত, স্থানীয় জনতার সড়ক অবরোধ

শুক্রবার সকালে মনছের আলী তার বাড়ির পাশের ক্ষেতে মরিচ দেখতে গিয়েছিলেন। এ সময় লালমনিরহাটগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Lalmonirhat
ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতার ভিড়
ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতার ভিড় |নয়া দিগন্ত

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। আর সেই ট্রাকের নিচে চাপা পড়ে মনছের আলী (৬৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

শুক্রবার (১ মে) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনছের আলী ওই এলাকার পয়ের উল্ল্যাহর ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মনছের আলী তার বাড়ির পাশের ক্ষেতে মরিচ দেখতে গিয়েছিলেন। এ সময় লালমনিরহাটগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ভাগ্যবশত, মনছের আলী ট্রাকটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকার পর লালমনিরহাট সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।