সিলেটে ভোক্তার মহাপরিচালক

অর্থনীতিকে সচল রাখতে ব্যবসায়ীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

‘বর্তমান সরকার ব্যবসাবান্ধব এবং ব্যবসার সম্প্রসারণে আন্তরিকভাবে কাজ করছে। ব্যবসায়ী ও ভোক্তা- উভয়ের স্বার্থের ভারসাম্য বজায় রেখেই আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ভোক্তার মহাপরিচালক
সিলেটে ভোক্তার মহাপরিচালক |নয়া দিগন্ত

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক ফারুক আহমেদ বলেছেন, ‘বর্তমান সরকার ব্যবসাবান্ধব এবং ব্যবসার সম্প্রসারণে আন্তরিকভাবে কাজ করছে। ব্যবসায়ী ও ভোক্তা- উভয়ের স্বার্থের ভারসাম্য বজায় রেখেই আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা যেমন ভোক্তাবান্ধব, তেমনি ব্যবসায়ীদের প্রতিপক্ষ নই। দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একটি সুস্থ ও স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।’

রোববার (১০ মে) সকাল ১০টার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর বিভাগীয় কার্যালয় সিলেটের সভাকক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিআইজি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক, কৃষি বিপণন অধিদফতর সিলেটের উপপরিচালক (উপসচিব) জুলিয়া যেসমিন মিলি, আনছার ভিডিপি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী বিপিএম, এনডিসি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক ( ভারপ্রাপ্ত) পদ্মাসন সিংহ প্রমুখ।

‎সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর বিভাগীয় কার্যালয় সিলেটের উপপরিচালক মো: আরিফ মুর্শেদ মিশু।

‎ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে উপস্থাপনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া প্রমুখ।

সভায় সিলেটের ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী বিভিন্ন দফতরের প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।