ফেনীর সোনাগাজীতে গণভোটের রায় ও ২৪-এর জুলাইয়ের গণহত্যা মামলার রায় বাস্তবায়নের দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণভোটের রায় এবং ২৪-এর জুলাইয়ের গণহত্যা মামলার রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলটির স্থানীয় নেতারা বক্তব্য দেন।
এদিন বিকেল ৫টায় সোনাগাজী পৌর চত্বরের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টের শহীদ চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি এসএম বদরুদ্দোজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরু উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মোস্তফা, পৌর জামায়াতের আমির মাওলানা কালিম উল্যাহ, পৌর জামায়াতের সেক্রেটারি মহসিন ভূঞা এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্যাহ সরকার।



