গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কৃষক চাঁন মিয়া বাড়ির পাশে মাথার উপর দিয়ে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইন ভেজা বাঁশ দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
নিহত মো: চাঁন মিয়া
নিহত মো: চাঁন মিয়া |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো: চাঁন মিয়া (৬৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ধামাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার।

নিহত কৃষক চাঁন মিয়া উপজেলার ধামাইল গ্রামের মো: শাহেদ আলীর ছেলে। তিনি দুই ছেলে ও তিন মেয়ে সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক চাঁন মিয়া মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে মাথার উপর দিয়ে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইন ভেজা বাঁশ দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো: মশিউর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।