নলডাঙ্গায় রেলস্টেশনের ওভারব্রিজের পিলারের ধাক্কায় শিশুর মৃত্যু

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে মাথা বের করে দেখছিল অজ্ঞাত শিশুটি। এমন সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ওভারব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে যায় শিশুটি।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
রেললাইনের পাশে পড়ে আছে শিশুর লাশ, (ডানে) মরণফাঁদ হিসেবে খ্যাত মাধনগর স্টেশনের ওভারব্রিজের পিলার
রেললাইনের পাশে পড়ে আছে শিশুর লাশ, (ডানে) মরণফাঁদ হিসেবে খ্যাত মাধনগর স্টেশনের ওভারব্রিজের পিলার |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলস্টেশনের ওভারব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত (১২) এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে ছিল।

শনিবার (৯ মে) বিকালে ৫টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে মাথা বের করে দেখছিল অজ্ঞাত শিশুটি। এমন সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ওভারব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে যায় শিশুটি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার এসআই মো: ফজলুর রহমান বলেন, অজ্ঞাত শিশুর লাশটি আমরা হেফাজতে নিয়েছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, মাধনগর রেল স্টেশনের ওই ওভারব্রিজের পিলারের ধাক্কায় এর আগেও বেশ কয়েকজন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে ওভারব্রিজের ওই পিলার অপসারণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।