সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মাণের দাবি শিক্ষার্থী ও এলাকাবাসীর

বক্তারা আরো বলেন, আন্ডারপাসের দাবিতে কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্কমসূচি পালন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এলাকাবাসী কোনো সাড়া পাননি । দ্রুত সময়ের মধ্যে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ না নিলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন
সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন |ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন এলাকাবাসী ও স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীরা।

সোমবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের কোবাগা পেচাইন এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কোবাগা গ্রামের সমাজ সেবক মো: আব্দুল মালেক, শরিফ মিয়া, কামাল হোসেন, আব্দুস সালাম, তৌয়ব আলী, শামিম মিয়া, মো: আসাদুজ্জামান, আনোয়ার হোসেন আনু প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ওটমা, কোবাগা, পোচাইন, মালিপাড়া, আমবাগ, পাকুন্ডাসহ ১১ গ্রামের নারী, পুরুষ ও স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ে সড়কের দুই পাশ উঁচু করে নির্মাণের ফলে ১১টি গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা স্কুল, মাদরাসা, মসজিদ ও কবরস্থানে যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। শুধু তাই নয়, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা দুর্ঘটনার কবলে পড়েন।

বক্তারা আরো বলেন, আন্ডারপাসের দাবিতে কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্কমসূচি পালন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এলাকাবাসী কোনো সাড়া পাননি । দ্রুত সময়ের মধ্যে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ না নিলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।