সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট উড়ছে রোববার মধ্যরাতে

চলতি বছর সাতটি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে একটি মদিনা ও ছয়টি ফ্লাইট জেদ্দা এয়ারপোর্টে গমণ করবে। এ বছর সিলেট অঞ্চলের মোট হজযাত্রীর সংখ্যা ৩৩৯৪ জন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, (ডানে) হজযাত্রী
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, (ডানে) হজযাত্রী |নয়া দিগন্ত

সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট উড়ছে আজ রোববার (৩ মে) মধ্যরাতে। আজ দিবাগত রাত ১টা ২৫ মিনিটে মদিনার উদ্দেশে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

রোববার দুপুরে এ তথ্য জানায় হজ্জ অ্যাজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সিলেট অঞ্চল।

হাব সিলেট অঞ্চল অফিস জানায়, চলতি বছর সাতটি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে একটি মদিনা ও ছয়টি ফ্লাইট জেদ্দা এয়ারপোর্টে গমণ করবে। এ বছর সিলেট অঞ্চলের মোট হজযাত্রীর সংখ্যা ৩৩৯৪ জন। এর মধ্যে ২৯৩৩ জন যাত্রী সিলেট থেকে সরাসরি সাতটি ফ্লাইটে সৌদি আরব গমণ করবেন। আর ৪৬১ জন যাত্রী সিলেট থেকে ঢাকা এয়ারপোর্ট হয়ে সৌদি আরবে গমণ করবেন।

রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকা বিমানবন্দরে বাংলাদেশ ও সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন হবে। তবে সিলেট থেকে গমণকারী সকল হজযাত্রীদের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবেই সম্পন্ন হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। আগামী ১৪, ১৫, ১৬ ও ১৭ মে প্রতিদিন দু’টি করে ফ্লাইট এবং সর্বশেষ ১৮ মে শেষ হজ ফ্লাইটটি পরিচালিত হবে।

হাব সিলেট অঞ্চলের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদির রোববার রাত ৮ টার দিকে নয়া দিগন্তকে বলেন, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর সিলেট থেকে মোট সাতটি হজ ফ্লাইট পরিচালিত হবে।