নীফফামারীতে ট্রাকের ধাক্কায় ২ সহোদর নিহত

সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি ডাম্প ট্রাক পশ্চিম কুচিয়ার মোড় শেখ জামে মসজিদ এলাকায় তিনজন পথচারীকে পিছন থেকে ধাক্কা দেয়।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
স্বজনদের আহাজারি
স্বজনদের আহাজারি |নয়া দিগন্ত

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক পথচারী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১২টার দিকে পশ্চিম কুচিয়ার মোড় শেখ জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সিহাব হোসেন (১৯) ও মো: সোয়াদ।

পুলিশ ও এলাকাবাসি জানায়, সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি ডাম্প ট্রাক পশ্চিম কুচিয়ার মোড় শেখ জামে মসজিদ এলাকায় তিনজন পথচারীকে পিছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। আহত মোহাম্মদ হোসেনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।