নারায়ণগঞ্জে ৩ থানার ওসি বদলি ও পদায়ন

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নারায়ণগঞ্জের ম্যাপ
নারায়ণগঞ্জের ম্যাপ |ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলায় কর্মরত তিন থানার ওসি বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে এবং দ্রুত নতুন কর্মস্থলে যোগদান করে যোগদান ও প্রস্থান প্রতিবেদন দাখিল করতে হবে।

বদলীকৃত কর্মকর্তারা হলেন— ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নানকে সদর মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিবি (সদর জোন) নারায়ণগঞ্জের ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমকে ফতুল্লা মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

লাইনওয়ার পুলিশ অফিসে কর্মরত মোহাম্মদ এমদাদুল হককে সিদ্ধিরগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।