জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মানসুরা আক্তার। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক।
বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার শেষে মনোনয়নপ্রাপ্ত ৩৬ জনের মধ্যে মানসুরা আক্তার রয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তালিকা ঘোষণা করেন।
মানসুরা আক্তার নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের শাহজাহান মিয়ার কন্যা। বর্তমানে তিনি পূর্বধলা সদরে পরিবার নিয়ে বসবাস করছেন।
মনোনয়ন প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় মানসুরা আক্তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দল ও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন। অর্পিত দায়িত্ব পালনে পিছু হটবেন না।



