নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে লাঠির আঘাতে নিহত ১

জমির সীমানা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বাধে। এতে মনির হোসেন গুরুতর আহত হলে তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গা থানা
নলডাঙ্গা থানা |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের লাঠির আঘাতে মো: মনির হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (১৬ মে) রাত পৌনে ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে উপজেলার কাশিয়ারবাড়ি ইয়ারপুর গ্রামে মারপিটের এই ঘটনা ঘটে। ​

নিহত মনির উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের মো: রাজ্জাকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আপন চাচাতো ভাই মোহাম্মদ আলী ও মহিদুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে মনির হোসেনের বিরোধ চলছিল। শনিবার সকালে জমির সীমানা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বাধে। এতে মনির হোসেন গুরুতর আহত হলে তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরে আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার পাশাপাশি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।