বিরামপুরে ট্রাক দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিক পরিবারকে সহায়তা প্রদান

গত ১৩ এপ্রিল কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

Location :

Birampur
দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান |নয়া দিগন্ত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় নিহত দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার সাতজন কৃষিশ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে তাদের এই সহায়তা প্রদান করা হয়।

এ সময় সংগঠনের পক্ষ থেকে নিহতদের ছয় থেকে ১২ বছর বয়সী সন্তানদের লেখাপড়া ও ভরণপোষণের দায়িত্ব নেয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মো: আনোয়ারুল ইসলাম।

শনিবার (১৬ মে) দুপুরে জেলার বিরামপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা সভাপতি মো: জাকিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল) মো: গোলাম রব্বানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মো: আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর মো: এনামুল হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর মো: জিয়াউল হক, জেলার সহ-সভাপতি মো: রমজান আলী, বিরামপুর উপজেলা সভাপতি মো: মোসলেম উদ্দিন।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত এবং ছয়জন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন বিরামপুর উপজেলার ভাইগর গ্রামের এবং তিনজন নবাবগঞ্জ উপজেলার খালিপুর গ্রামের বাসিন্দা। তারা সবাই কৃষিশ্রমিক ছিলেন এবং প্রত্যেকেই নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।