ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলার পৌরসভার পূর্ব হাসাম দিয়া বিশ্বরোড সংলগ্ন প্রফেসর সরোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
মৃত রাজিব হোসেন রাজু
মৃত রাজিব হোসেন রাজু |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রাজিব হোসেন রাজুর (৩৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার পৌরসভার পূর্ব হাসাম দিয়া বিশ্বরোড সংলগ্ন প্রফেসর সরোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত রাজিব সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের নুর ইসলাম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার স্ত্রী হ্যাপি আক্তার একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

এ ব্যাপারে তার স্ত্রী হ্যাপি আক্তার বলেন, ‘সকালে আমি স্কুলে যাওয়ার সময় তার সাথে কথা বলে গিয়েছি, দুপুর ১২টার দিকে ফোন দিলে আমার মেয়ে আরিশা বলে আব্বু রশি, এর থেকে আর কিছু বলতে পারেনি। মেয়ের কথা শুনেই আমি স্কুল থেকে বাসায় এসে দেখি এই অবস্থা।’

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

থানার এসআই হাবিব বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’