৪ দিনেও খোঁজ মেলেনি সাভার থেকে নিখোঁজ ইদ্রিস আলীর

ঢাকার ধামরাইয়ে ইদ্রিস আলী খান (৭০) নামে এক ব্যক্তি গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
৪ দিনেও খোঁজ মেলেনি সাভার থেকে নিখোঁজ ইদ্রিস আলীর
৪ দিনেও খোঁজ মেলেনি সাভার থেকে নিখোঁজ ইদ্রিস আলীর |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে ইদ্রিস আলী খান (৭০) নামে এক ব্যক্তি গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি সাভার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকার মরহুম জয়নাল সিকদারের বাড়িতে বেড়াতে যান। সেখানে জয়নাল সিকদারের বাড়ি সংলগ্ন কাঠগড়া পূর্বপাড়া জামে মসজিদে (ভাঙা মসজিদ নামে পরিচিত) আসরের নামাজ আদায়ের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি।

পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজের পর তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। মাঝেমাঝে স্মৃতি শক্তি ফিরে আসে।

নিখোঁজ ইদ্রিস আলী খান ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের পাড়াগ্রামের মরহুম ওসমান আলী খানের ছেলে।

তিনি স্বাস্থ্য সহকারী পদে চাকরি করতেন। তিনি কালের কণ্ঠের ধামরাই প্রতিনিধি সাংবাদিক ও ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু হাসানের ভগ্নিপতি। নিখোঁজের ঘটনায় পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

ইদ্রিস আলীর স্ত্রী ফিরোজা বেগম জানান, ছোটবোনের বাড়ি (কাঠগড়া সিকদার বাড়ি) থেকে গত মঙ্গলবার কাঠগড়া পূর্বপাড়া জামে মসজিদে আসর ওয়াক্তের নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

সম্ভাব্য সব জায়গায় তার খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, কোথাও ইদ্রিস আলী খানের খোঁজ পেলে তার পরিবারের সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ- 01776623362