গ্রাহকসেবা উন্নয়নে বাখরাবাদ গ্যাস কোম্পানির অংশীজন সভা

গ্যাস বিতরণ ও গ্রাহকসেবা উন্নয়নে বাখরাবাদ গ্যাস কোম্পানির অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
গ্রাহকসেবা উন্নয়নে বাখরাবাদ গ্যাস কোম্পানির অংশীজন সভা
গ্রাহকসেবা উন্নয়নে বাখরাবাদ গ্যাস কোম্পানির অংশীজন সভা |নয়া দিগন্ত

গ্যাস বিতরণ ও গ্রাহকসেবা উন্নয়নে বাখরাবাদ গ্যাস কোম্পানির অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) এবিকা গৌরীপুরস্থ গ্যাস বিতরণ এলাকার আওতাধীন চাঁদপুরের কচুয়া উপজেলা অডিটোরিয়ামে অংশীজন সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মো: ইমাম উদ্দিন শেখ।

তিনি বলেন, ‘বর্তমানে অধিক মূল্যে এলএনজি ক্রয় করতে হচ্ছে, তাই জাতীয় সম্পদ গ্যাসের অপচয় রোধে আমাদের সকলকে আরো সজাগ হতে হবে।’

অংশীজন সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (কোম্পানি সচিব) মো: এনামুল করিম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবু নাসির, বিজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো: সোলায়মান, মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বানী ইসলাম, মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মর্তুজা রহমান খান।

গ্যাস স্বল্পতা, গ্যাসের চাপ স্বল্পতা ও গ্রাহক সেবার বিষয়ে গ্রাহক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির কর্মকর্তারা।

অংশীজন সভায় কচুয়া উপজেলার বিভিন্ন শ্রেণির গ্রাহক, জনপ্রতিনিধি, প্রশাসন, কোম্পানির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংবাদকর্মীরা উপস্থিতি ছিলেন।