সিলেটে এসএমপির অভিযানে ৩২ ঘণ্টায় আটক ৭৪

এসএমপি সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি ও সন্দেহভাজনসহ মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার তিনজন, ওয়ারেন্টভুক্ত তিনজন, মাদককারবারি দু’জন এবং সন্দেহভাজন একজন রয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
অপরাধ দমনে এসএমপির সাড়াশি অভিযানে আটক ৭৪
অপরাধ দমনে এসএমপির সাড়াশি অভিযানে আটক ৭৪ |নয়া দিগন্ত

অপরাধ দমনে সিলেট নগরীতে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৭৪ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ৩১ জন। একই সময়ে ট্রাফিক বিভাগ আইনগত ব্যবস্থা নিয়েছে ১৪৯টি যানবাহনের বিরুদ্ধে।

এসএমপি সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি ও সন্দেহভাজনসহ মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার তিনজন, ওয়ারেন্টভুক্ত তিনজন, মাদককারবারি দু’জন এবং সন্দেহভাজন একজন রয়েছেন। মেট্রো অধ্যাদেশ আইনে আরো ২২ জনকে আটক করা হয়। এ সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এদিকে ট্রাফিক পুলিশের অভিযানে ৬১টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৮টি যানবাহন জব্দ করা হয়। পরবর্তী ৮ ঘণ্টায়, অর্থাৎ সোমবার রাত ১২টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে নগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ৪৪ জনকে গ্রেফতার করে। এর মধ্যে নিয়মিত মামলার আসামি চারজন, ওয়ারেন্টভুক্ত দু’জন, মাদকসেবী ও কারবারি ২০ জন, ছিনতাইকারী একজন, অটোরিকশা চোর একজন এবং সন্দেহভাজন ১৫ জন রয়েছেন। এ সময় এক হাজার ৮০৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট, দুই পিস ভারতীয় কম্বল এবং ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ মে) এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, চুরি-ছিনতাই রোধ ও অপরাধ দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে হস্তান্তর করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।