ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

ঠাকুরগাঁওয়ে আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডা: মো: আনিছুর রহমান এ তথ্য জানান।

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডা: মো: আনিছুর রহমান
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডা: মো: আনিছুর রহমান |নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ে আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডা: মো: আনিছুর রহমান এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলায় মোট এক লাখ ৪২ হাজার ৫১১ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে।

তিনি আরো জানান, এরমধ্যে সদর উপজেলায় মোট ৪৭ হাজার ৭২৬ জন, ঠাকুরগাঁও পৌরসভায় ৯ হাজার ৪০ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ২২ হাজার ৮২৮ জন, রানীশংকৈল উপজেলায় ২১ হাজার ৯৭৭ জন, রানীশংকৈল পৌরসভায় ২ হাজার ২০ জন, পীরগঞ্জ উপজেলায় ১৮ হাজার ৯৯০ জন, পীরগঞ্জ পৌরসভায় ১ হাজার ৮১৪ জন এবং হরিপুর উপজেলায় মোট ১৮ হাজার ১১৬ জনকে হাম রুবেলা টিকা দেয়া হবে।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন সিভিল সার্জন ডা: মো: আনিছুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা: মো: ইফতেখায়রুল ইসলাম।

এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।