মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক

পুলিশ সুপার (এসপি) মো: মেনহাজুল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: ফিরোজ কবিরের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালায়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
উদ্ধারকৃত অস্ত্র, (ডানে) আটক যুবক
উদ্ধারকৃত অস্ত্র, (ডানে) আটক যুবক |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ঘোষাইবাগ এলাকা থেকে অবৈধ বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মাহফুজুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

আটক মাহফুজুর রহমান ঘোষাইবাগ এলাকার বাসিন্দা। তিনি মো: বাবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মো: মেনহাজুল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: ফিরোজ কবিরের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালায়। অভিযানে এসআই দীপঙ্কর কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অংশ নেয়। এ সময় মাহফুজুর রহমানের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার দেখানো মতে একটি বিদেশী পিস্তল, দু’টি ম্যাগজিন ও ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর ব্যবহার সংক্রান্ত বিষয়ে আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।