লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

বাড়ির পাশে একটি সুপারি গাছে উঠে ফল সংগ্রহ করছিলেন সম্রাট। এসময় অসাবধানতাবশত পাশের গরুর ঘরের টিনে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
মৃত মুনাইম শাহরিয়ার সম্রাট
মৃত মুনাইম শাহরিয়ার সম্রাট |নয়া দিগন্ত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে সুপারি গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনাইম শাহরিয়ার সম্রাট (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সম্রাট আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার মরহুম খোরশেদ আলমের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি সুপারি গাছে উঠে ফল সংগ্রহ করছিলেন সম্রাট। এসময় অসাবধানতাবশত পাশের গরুর ঘরের টিনে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছের সাথে আটকে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন আলী বলেন, ‘সুপারি পাড়তে গিয়ে হঠাৎ এ দুর্ঘটনা ঘটে।’

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী লাশ দাফন করা হবে।