ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী সাহেব আলী অ্যাকাডেমির এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সাহেব আলী অ্যাকাডেমির শিক্ষার্থীদের আয়োজনে ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অ্যাকাডেমির প্রাঙ্গণে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেব আলী অ্যাকাডেমির প্রধান শিক্ষক মো: রুহুল আমিন।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান সূত্র জানায়, এ বছর সাহেব আলী অ্যাকাডেমির থেকে মোট ৬৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।



