বকশীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Jamalpur
বকশীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেজাউল করিম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার মো: হালিম, আইসিটি অফিসার খায়রুল বাশার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় বকশীগঞ্জ পৌর শহরের যানজট নিরসন, অটোরিকশা ছিনতাই, আইনশৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা, মাদকসেবী ও মাদক কার্বারীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ ও কঠোর ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান।

এছাড়া সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।