লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে মারধর ও প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে উপজেলা জামায়াত নেতাকে মারধর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে মারধর ও প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে মারধর ও প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরে উপজেলা জামায়াত নেতাকে মারধর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী।

সোমবার (২৫ মে) দুপুরে জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে জামায়াত নেতারা বলেন, মান্দারি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমনের ওপর বিনা কারণে হামলা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর করেছে পরিবহন শ্রমিক দলের নেতা আক্তার।

গতকাল রোববার রাতে সংঘটিত হামলার ঘটনার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির নূর মোহাম্মদ রাসেল।

এ সময় বক্তারা বলেন, আগামী স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতা ও সাবেক মেম্বার আক্তার হোসেন ও তার লোকজন বিনা উসকানিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমনের ঈদ শুভেচ্ছার ৬০টি ফেস্টুন কেটে ফেলে।

এই ঘটনার প্রতিবাদ করলে সাবেক মেম্বার আক্তার হোসেন তার লোকজন নিয়ে জামায়াত নেতা সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সুমন, তার ছোট ভাই, দোকানের কর্মচারী ও ক্রেতাসহ পাঁচজন আহত হন।

জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।