ফেনীর তরুণ ভলেন্টিয়ার ও ক্লাইমেট অ্যাক্টিভিস্টরা জলবায়ু পরিবর্তনে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক এর আয়োজন করে।
শুক্রবার (৮ মে) সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন করা হয়।
স্ট্রাইক থেকে রিনিউএভল এনার্জি ও এলএনজির পরিবর্তে সোলার ব্যবহারসহ ২০২৪ সালে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ফেনীর বন্যার মতো ভবিষ্যতে আবারো যেন বন্যা না আসে সে বিষয়ে প্রস্তুতি নিতে দাবি জানান।
আয়োজকদের প্রধান অগ্র বাংলাদেশের প্রতিষ্ঠাতা ক্লাইমেট অ্যাকটিভিস্ট আব্দুল্লাহ আল আবিদ বলেন, ‘জলবায়ু পরিবর্তন এখন ভবিষ্যতের কোন গল্প বা তত্ত্ব নয়। জলবায়ু পরিবর্তন এখনকার বাস্তবতা। ২০২৪ সালের ফেনীর বন্যা তার বড় প্রমাণ। সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে। এখন থেকে যদি যথাযথ পদক্ষেপ না নেয়া হয় তাহলে জীবাশ্ম জ্বালানি ব্যবহার অনেক বেশি কমিয়ে রিনিউএভল এনার্জির দিকে বাংলাদেশকে ঝুঁকতে হবে।’
জেহাদ হোসেন বলেন, ‘আগে আমরা ঢাকা-চট্রগ্রাম গিয়ে ক্লাইমেট স্ট্রাইকে অংশগ্রহণ করতে হতো। কিন্তু এখন ফেনীর তরুণরা ফেনী থেকেই নিজেদের অধিকারের আওয়াজ তুলছে।’
এ সময় অগ্র বাংলাদেশ সংগঠনের আয়োজনে এই স্ট্রাইকে হেল্প ফর টু ডে, লাল সবুজ সোসাইটি, বিডি ক্লিনসহ নানা তরুণ সংগঠনের স্বেচ্ছাসেবক ও অ্যাক্টিভিস্টরা অংশ নেই।



