বগুড়া এসপি অফিসে পুলিশ কর্মকর্তার মানিব্যাগ চুরি

অফিসে প্রয়োজনীয় কাজের সময় তিনি পকেট থেকে মানিব্যাগ বের করে একটি ছবি তোলেন। কিছুক্ষণ পর বুঝতে পারেন, তার পকেটে মানিব্যাগ নেই।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া ম্যাপ
বগুড়া ম্যাপ |নয়া দিগন্ত

বগুড়ায় প্রধানমন্ত্রীর প্রটোকলের দায়িত্ব পালন করতে এসে পুলিশ সুপারের কার্যালয়ের ভেতরেই পকেটমারের কবলে পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। পকেটমার তার মানিব্যাগ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার দুপুর দেড়টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের অভ্যর্থনা কক্ষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা সৌরভ, তিনি এসআই পদে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে কর্মরত। প্রধানমন্ত্রীর বগুড়া সফর উপলক্ষে ভিআইপি দায়িত্ব পালনের জন্য তিনি সেখানে অবস্থান করছিলেন।

সৌরভ জানান, অফিসে প্রয়োজনীয় কাজের সময় তিনি পকেট থেকে মানিব্যাগ বের করে একটি ছবি তোলেন। কিছুক্ষণ পর বুঝতে পারেন, তার পকেটে মানিব্যাগ নেই। খোয়া যাওয়া মানিব্যাগে নগদ ৫ হাজার টাকা, একটি ব্যাংকের এটিএম কার্ড এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ঘটনাটি নিয়ে পুলিশের অভ্যন্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।