মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহফুজ আলম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মাহফুজ আলমের লাশ উদ্ধার করেন।
নিহত মাহফুজ উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মো: জাহাঙ্গীরের ছেলে।
স্থানীয়রা জানান, মাহফুজ আলম তার পরিবারের সাথে পার্শ্ববর্তী পাটাভোগ ইউনিয়নের জশুরগাঁও এলাকার চৌকিদার বাড়িতে (কালু খানের বাড়ি) ভাড়া থাকতেন। মাহফুজ অসুস্থ ছিলেন বলেও জানা গেছে।
নিহত মাহফুজের মা নিলুফা বেগম জানান, তার ছেলে মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, পুকুরের পানি থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



