কুড়িগ্রামে সীমান্তে ৩৬ লাখ টাকার গবাদিপশু ও পণ্য জব্দ

কুড়িগ্রামে সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গবাদিপশু ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব চোরাচালান পণ্যের দাম প্রায় ৩৬ লাখ টাকা।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
অভিযানে জব্দ করা পণ্য
অভিযানে জব্দ করা পণ্য |নয়া দিগন্ত

কুড়িগ্রামে সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গবাদিপশু ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব চোরাচালান পণ্যের দাম প্রায় ৩৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের অভিযানিক দল সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি গবাদিপশু ও বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল-হক বলেন, ‘সীমান্ত সুরক্ষা ও চোরাচালান নির্মূলে বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।’