ফুলকুঁড়ি আসরের ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু

ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য থাকছে নানাবিধ কার্যক্রম- নিজেকে গড়ো, বিষয়ভিত্তিক আলোচনা, শিশু পার্লামেন্ট, মেধা যাচাই এবং মাঠপর্যায়ের কাজ।

নয়া দিগন্ত অনলাইন
ফুলকুঁড়ি আসরের ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু
ফুলকুঁড়ি আসরের ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু |সংগৃহীত

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের উদ্যোগে একাদশ শ্রেণি থেকে তদূর্ধ্ব শিক্ষার্থীদের অংশগ্রহণে সাভারে শুরু হয়েছে চার দিনব্যাপী ৩০তম ন্যাশনাল ক্যাম্প-২০২৬।

মঙ্গলবার কৃষিবিদ সিটির গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুলে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

জানা গেছে, সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় ১৯০ জন শিক্ষার্থী এ ক্যাম্পে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারীদের ছয়টি রেজিমেন্টে বিভক্ত করা হয়েছে, যেগুলোর নামকরণ করা হয়েছে ফুলকুঁড়ি আসরের সাবেক সভাপতি ও স্মরণীয় ব্যক্তিদের নামে- বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, সানাউল্লাহ নূরী, এম এ রশিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল ফয়েজ, কবি আল মাহমুদ এবং আবু জাফর সবুজ।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (রিহ্যাব)-এর নব-নির্বাচিত সভাপতি ড. আলী আফজাল।

ফুলকুঁড়ি আসরের ভারপ্রাপ্ত সভাপতি জয়নুল আবেদীন আজাদ সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান পরিচালক ও উপদেষ্টা সদস্য হাসান মুর্তাজা, সাবেক প্রধান পরিচালক সাইফুল ইসলাম এবং বর্তমান প্রধান পরিচালক ও ক্যাম্প চীফ মুজাহিদুল ইসলাম।

ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য থাকছে নানাবিধ কার্যক্রম- নিজেকে গড়ো, বিষয়ভিত্তিক আলোচনা, শিশু পার্লামেন্ট, মেধা যাচাই এবং মাঠপর্যায়ের কাজ। ফিল্ড ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর থেকে একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা- এই পাঁচটি আদর্শকে ধারণ করে দেশব্যাপী শিশু-কিশোরদের শিক্ষা, শরীরচর্চা ও মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি