সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার আয়োজিত সাভার মডেল মসজিদের সামনে থেকে জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি হারুনর রশীদ, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমির আজিজুর রহমান, সাভার থানা আমির আব্দুল কাদের, আশুলিয়া থানা আমির বশির আহমেদ, সাভার পৌর সেক্রেটারি আব্দুস সালাম, সাভার থানার সেক্রেটারি শরিফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় থানার সেক্রেটারি সোহেল রানা প্রমুখ।
লিফলেট বিতরণকালের মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, সরকারের গণভোটের রায় অস্বীকার করে রীতিমত গণবিরোধীতায় লিপ্ত হয়েছে। তারা জুলাই সনদে স্বাক্ষর এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালালেও এখন স্বৈরচারি হয়ে ওঠার হীন মানসিকতায় তা মানা হচ্ছে না। কিন্তু জনগণ সরকারের এমন নেতিবাচক অবস্থান বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না।
তিনি সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।



