গ্যাসবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বিপরীত দিক থেকে আসা একটি গ্যাসবাহী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এরশাদ আলী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা |নয়া দিগন্ত

কুড়িগ্রামের রাজারহাটে গ্যাসবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এরশাদ আলী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বিপরীত দিক থেকে আসা একটি গ্যাসবাহী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এরশাদ আলী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আরো চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।