ময়মনসিংহে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বিষয়ক কর্মশালা

জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ রেজাউল বাসার সিদ্দিকী ও ড. মোস্তফা আবিদ খান।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বিষয়ক কর্মশালা
ময়মনসিংহে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বিষয়ক কর্মশালা |নয়া দিগন্ত

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর সৃষ্ট সুযোগ ও সম্ভাবনাসমূহকে কাজে লাগিয়ে দেশে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির অনুকূল পরিবেশ সৃষ্টির জন্যে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে হবে। ময়মনসিংহে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি’র সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রজেক্ট কর্তৃক জেলা প্রশাসনের সহযোগিতায় ‘লোকাল লেভেল স্টেকহোল্ডার্স কনসালটেশন অন ইনক্লুসিভ, স্মুথ অ্যান্ড সাসটেইনেবল এলডিসি গ্র্যাজুয়েশন’ শীর্ষক কর্মশালায় বক্তারা একথা বলেন।

মঙ্গলবার (২৪ জুন) সকালে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ রেজাউল বাসার সিদ্দিকী ও ড. মোস্তফা আবিদ খান।

প্যানেল আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নেসার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও ব্যবসায়ী নেতা এ কে এম মাহবুবুল আলম।

আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জামায়াতের জেলা আমির আবদুল করিম, মহানগর আমির কামরুল এহসান এমরুল, কৃষিবিদ প্রফেসর ড. আক্তারুজ্জামান। কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।