নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অবকাঠামো উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষা ও মাস্টারপ্ল্যান প্রণয়ন শীর্ষক প্রকল্পের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ভবিষ্যতে নোয়াখালী অঞ্চল ব্লু-ইকোনোমি ও সমুদ্র বাণিজ্যের হাব হবে। তাই, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৫০ বছরের মাস্টারপ্ল্যান হাতে রেখে অগ্রসর হতে হবে। এ প্রেক্ষাপটে মাস্টারপ্ল্যান প্রণয়ন অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ।
এ সময় তিনি মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
প্রকল্প পরিচালক ও প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজওয়ানুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।
সভায় স্টেট ইউনিভাসির্টির ভিসি ড. মো: আখতার হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. সাইফুদ্দিন মোহাম্মদ তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।



