লোহাগড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিঘলিয়া ইউনিয়ন শাখা সভাপতি মো: ওহিদুর রহমান সরদারকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা মো: ওহিদুর রহমান সরদার গ্রেফতার
লোহাগড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা মো: ওহিদুর রহমান সরদার গ্রেফতার |নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়ায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিঘলিয়া ইউনিয়ন শাখা সভাপতি মো: ওহিদুর রহমান সরদারকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, রোববার (১৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে তাকে লোহাগড়া শহরের গোপীনাথপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওহিদুর রহমান উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে।

পুলিশ জানায়, লোহাগড়া থানার এসআই তারেক ও এএসআই কবির আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে শহরের গোপীনাথপুরের বাড়ি থেকে গ্রেফতার করে।

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের ৯ ডিসেম্বর লোহাগড়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইজাজুর রহমান বাবু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৮৫ জনের নামসহ অজ্ঞাত আরো ২০০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করেন। পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।