রংপুরে দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা : আটক ১

মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে নগরীর খামার মোড় এলাকায় আমির হোসেনের ভাজাপোড়ার দোকানে এ ঘটনা ঘটে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
হত্যার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ
হত্যার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ |নয়া দিগন্ত

রংপুর মহানগরীতে এক দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে মালিকের ছেলে মনু মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে নগরীর খামার মোড় এলাকায় আমির হোসেনের ভাজাপোড়ার দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দোকানের মালিক আমির হোসেনের ছেলে মনু মিয়ার সাথে তুচ্ছ বিষয় নিয়ে দোকানের কর্মচারী শাওন মিয়ার কথা কাটাকাটি হয়। এতে মনু মিয়া ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা লোহার হাতুড়ি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মনু মিয়াকে স্থানীয়রা আটক করে গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দ করেছে।

রংপুর মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার ডিবি সনাতন চক্রবর্তী জানান, আটক মনু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মহানগর কোতোয়ালি থানায় মামলা করবে নিহত শাওনের পরিবার।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির জানান, ইতোমধ্যে হত্যাকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হলে সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।