গাংনীতে বিএনপি নেতাকে গুলি, মুমূর্ষু অবস্থায় উদ্ধার

তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Meherpur
চিকিৎসাধীন গুলিবিদ্ধ মুকুল হোসেন
চিকিৎসাধীন গুলিবিদ্ধ মুকুল হোসেন |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে কথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামকস্থানে এই গুলির ঘটনা ঘটে।

মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপিরও ক্রিড়া বিষয়ক সম্পাদক ও সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে।

তার বুকে ও পিঠে পাঁচটি গুলি করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শিরা। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

ঘটনাস্থল থেকে গুলির চারটি খোসা উদ্ধার করেছে।

স্থানীয়রা জানায়, মুকুল হোসেনকে এর আগেও দুই দফায় বোমা হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা।

ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনার তদন্ত চলছে।