ঈশ্বরগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদককারবারি গ্রেফতার

উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তারা গাড়িতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গাড়ির বডির সাথে কৌশলে লুকানো অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
গ্রেফতার মাদককারবারিরা
গ্রেফতার মাদককারবারিরা |নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে র‌্যাব-১৪ -এর মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে র‌্যাব।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে থানার চৌরাস্তা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে একটি সাদা রঙের প্রোবক্স গাড়ি তল্লাশি করে চালকসহ যাত্রীবেশে থাকা চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—মো: সাদ্দাম সরকার (৩৩), মোজাম্মেল (২২), মো: আলাউদ্দিন মিয়া (২০) ও মো: নয়ন সরকার (১৯)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তারা গাড়িতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গাড়ির বডির সাথে কৌশলে লুকানো অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৪ আরো জানায়, মাদকের বিস্তাররোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।