মুন্সীগঞ্জে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিএনজি ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

Location :

Munshiganj
দুর্ঘটনাকবলিত যানবাহন
দুর্ঘটনাকবলিত যানবাহন |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিএনজি ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার রশুনিয়া এলাকার কুবের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন রাবেয়া (৫৫), রোমান বেপারি (২২) ও সিএনজিচালক জালাল হোসেন (৪০)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিমতলা থেকে মুন্সীগঞ্জগামী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।