পটুয়াখালীর দশমিনায় সাত পিস ইয়াবাসহ মো: রুবেল মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে উপজেলার চরহোসনাবাদ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রুবেল মোল্লা উপজেলার দশমিনা গ্রামের মোল্লা বাড়ির জাকির মোল্লার ছেলে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দশমিনা থানার এসআই নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল চরহোসনাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে রুবেল মোল্লাকে সাত পিস ইয়াবাসহ আটক করে। আটকের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাহাদাৎ মো: হাচনাইন পারভেজ জানান, অভিযান চালিয়ে সাত পিস ইয়াবাসহ রুবেল মোল্লাকে আটকের পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আদালতে প্রেরণ করা হয়েছে।



