কলাপাড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩

‘মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Patuakhali
ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেফতার করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও আনসার সদস্যদের যৌথ অভিযানে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রাম থেকে চার পিস ইয়াবা ও চার পুরিয়া গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক।

গ্রেফতার তিনজন হলেন- শাহীন (৩২), বাচ্চু ও বশার। মাদক কারবারি শাহীন (৩২) ও বাচ্চুকে (৪৬) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং মাদকসেবী বশারকে (৪০) দিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় জব্দ মাদকদ্রব্য জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদিক জানান, সম্প্রতি এক যুবক জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে প্ল্যাকার্ড হাতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরো বলেন, ‘মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’