ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তিন পার্বত্য জেলা থেকে মনোনীত হয়েছেন বান্দরবানের বিএনপির মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট মাধবী মারমা।
সারাদেশে ৩৬ প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। এরমধ্যে স্থান করে নিয়েছেন বান্দরবানের মাধবী। সোমবার (২০ এপ্রিল) এই তালিকা প্রকাশ করা হয়।
অ্যাডভোকেট মাধবী মারমা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০২৪ সালের নভেম্বরে গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য।
মাধবী মারমা বান্দরবান জেলা জজকোর্ট আইনজীবী ও দুর্নীতি প্রতিরোধ কমিটি, বান্দরবান শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
বান্দরবান থেকে অ্যাডভোকেট মাধবী ছাড়াও মহিলা দলের নেত্রী উম্মে কুলসুম লীনা, আলীকদমের মহিলা দলের নেত্রী শিরিন আক্তার, রুমা উপজেলার ভাইস চেয়ারম্যান উম্যাচিং মারমা মনোনয়ন নিয়েছিলেন। এদের মধ্যে মাধবী সম্প্রতি বিএনপিতে যোগ দেন। তবে সংরক্ষিত নারী আসনে মাধবী মারমার নাম উঠে আসায় ক্ষুব্ধ হয়েছেন বান্দরবানের বিএনপির দুটি গ্রুপের নেতাকর্মীরা।
তিনি পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি নিয়ে একটি সংরক্ষিত নারী আসন।



