মাদারীপুরে কোরবানির চামড়া সংরক্ষণে প্রশাসনের লবণ বিতরণ

‘ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সরকারিভাবে ৫০ কেজির ৩০০ বস্তা লবণ উপজেলা পর্যায়ে মাদরাসা, এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। চামড়ার গুণগত মান বজায় রাখা এবং সঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।’

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
কোরবানির চামড়া সংরক্ষণে প্রশাসনের লবণ বিতরণ
কোরবানির চামড়া সংরক্ষণে প্রশাসনের লবণ বিতরণ |নয়া দিগন্ত

মাদারীপুরে কোরবানিতে মাদরাসা, ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানায় দান করা পশুর চামড়া সংরক্ষণের জন্য প্রশাসনের পক্ষ থেকে লবণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব উপজেলা কমপ্লেক্সে এ লবণ বিতরণ করেন।

জানা গেছে, সদর উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় অনেকেই পশুর চামড়া দান করেন। এরই অংশ হিসেবে কোরবানির ঈদে জবাই হওয়া পশুর চামড়া সংরক্ষণে উদ্যোগ নেয় সরকার। এ লক্ষে কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫০ কেজি ওজনের বস্তায় লবণ বিতরণ করা হয়। ৩০০ বস্তা লবণ প্রাথমিকভাবে বিতরণ করে প্রশাসন। প্রয়োজনে আরো বিতরণের কথা জানানো হয়।

মাদারীপুর সদরের ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন, ‘আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সরকারিভাবে ৫০ কেজির ৩০০ বস্তা লবণ উপজেলা পর্যায়ে মাদরাসা, এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। চামড়ার গুণগত মান বজায় রাখা এবং সঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘এর আগে এ লক্ষ্যে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার করা হয়েছে। যাতে ঈদের পরপরই কোরবানির চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ নিশ্চিত করা হয়। এতিমখানা ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাতে সংগৃহীত চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। যাতে সঠিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণে গুণগত মান বজায় থাকে।’